কৃষিবিদ গ্রুপের সম্মানিত এমডি ড. আলী আফজাল রিহ্যাব এর নব নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কৃষিবিদ ফিড লি: এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
- June 20, 2026
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. আলী আফজালকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কৃষিবিদ ফিড লিমিটেড।
কৃষিবিদ ফিড লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, ড. আলী আফজালের দূরদর্শী নেতৃত্ব, পেশাদার দক্ষতা এবং দেশের কৃষি, শিল্প ও আবাসন খাতের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদান সর্বমহলে প্রশংসিত। রিহ্যাবের নেতৃত্বে তাঁর নির্বাচিত হওয়া দেশের আবাসন শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আশা প্রকাশ করেন, ড. আলী আফজালের অভিজ্ঞতা ও নেতৃত্বে রিহ্যাব আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে উঠবে এবং দেশের আবাসন খাতের টেকসই উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং গ্রাহকস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এক শুভেচ্ছা বার্তায় কৃষিবিদ ফিড লিমিটেডের পক্ষ থেকে ড. আলী আফজালের সুস্বাস্থ্য, সফল নেতৃত্ব এবং রিহ্যাবের সার্বিক সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে দেশের অর্থনীতি, কৃষি ও আবাসন খাতের উন্নয়নে তাঁর অব্যাহত অবদানের প্রতি আস্থা প্রকাশ করা হয়।